বর্বর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বর্নি পূর্বপাড়া ইসলামি যুবসমাজের বিক্ষোভ।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অদ্য ২০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বাদ জুমা বর্নি পয়েন্টে হানাদার ইসরাইলী ইয়াহুদীদের দ্বারা নির্যাতিত-নিপিড়ীত ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে সংহতি প্রকাশ করে বর্নি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ডাকে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।সেই ডাকে বর্নি পূর্বপাড়া ইসলামি যুবসমাজ একাত্মতা পোষণ করে বর্নি বায়তুস সালাম জামে মসজিদে জুম’আ আদায় করে মিছিলের বহর নিয়ে বর্নি পয়েন্ট হয়ে পূর্বপাড়ার সামছুল মিয়ার দোকান পর্যন্ত যাওয়া হয় অতঃপর বর্নি সমাজ কল্যাণ পরিষদের সাথে যোগ দিয়ে পূণরায় পয়েন্টে আসা হয় মিছিল সহকারে এবং প্রতিবাদ সভা শুরু হয়।

Manual4 Ad Code

প্রতিবাদ সভা বর্নি ইসলামি কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক এমভি নুরুল আমীন,বর্নি সমাজ কল্যাণের একনিষ্ঠ কর্মি আখতারুজ্জামান ও মাওলানা আবুল হুসাইনের সঞ্চালনার মাধ্যমে শুরু হয়।শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন বর্নি বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন প্রবীণ আলিম মাওলানা মনির উদ্দিন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শাহপরান মাদরাসার মুহাদ্দিস মাওলানা আমানুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দলইরগাও মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন বর্নি জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন আবু দারদা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা কবির আহমদ,বর্নি পূর্বপাড়া ইসলামি যুবসমাজের সভাপতি সয়দুজ্জামান সাচ্ছা,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিম,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মুস্তাফিজুর রহমান,রুকনুজ্জামান শুভ প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ আলিম মাওলানা শামসুদ্দীন, বর্নি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ,মাওলানা আব্দুল হক,মাওলানা আব্দুল লতীফ (সৌদি আরব প্রবাসী) মুরব্বী আলা উদ্দিন,সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রাজা মিয়া,আব্দুল মজিদ বাবুল,রুহুল আমিন,বর্নি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ফয়েজ আহমদ,ফার্মাসিস্ট কবির আহমদ,আব্দুল কাদির কালা, সায়েম আহমদ,সাংবাদিক রোমান আহমদ,বর্নি পূর্বপাড়া ইসলামি যুবসমাজের সহ সাধারণ সম্পাদক কবির আহমদ,মামুন আহমদ,রোমান আহমদ, রোমান বিন শফিক,এনাম আহমদ,ওয়ারিছ উদ্দিন,রায়হান উদ্দিন, বুরহান আহমদ,মারুফ আহমদ, সোহেল আহমদ, নাজিমুদ্দিন,আরমান হুসাইন কাশশাফ,ফয়জুর রহমান,মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে সবাই জাতিসংঘ বরাবর বলেন অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে যেনো প্রতিরোধ গড়ে তুলা হয় এবং ফিলিস্তিনের অসহায় মুসলিমদের নিরাপত্তা প্রদান করে তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়।

সবিশেষ দোয়ার মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

পরিশেষ বর্নি পূর্বপাড়া ইসলামি যুবসমাজ পরিবারের পক্ষ থেকে বর্নি ইসলামি সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code