বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ত্রয়োদশ আসরের গ্রুপ পর্বের সব ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। ১০ দলের মধ্য থেকে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। ভারত-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া নিয়ে হওয়া সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ ও ১৬ নভেম্বর। মুম্বাই ও কলকাতায় হওয়া সেমিফাইনাল দুটি পরিচালনা করার দায়িত্বে কারা থাকবেন তা আজ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ১৫ নভেম্বর হওয়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও রড টাকার। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

Manual6 Ad Code

এদিকে ১৬ নভেম্বর কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে হওয়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবরা ও নিতিন মেনন। টিভি তথা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ার মাইকেল গফ। আর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

Manual3 Ad Code

৯ ম্যাচের ৯টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৭টি করে ম্যাচ জিতে জায়গা করে নেয় শেষ চারে। আর নিউজিল্যান্ড ৫টি ম্যাচ জিতে নিশ্চিত করে ফাইনালে ওঠার লড়াই।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code