স্বচ্ছ ভোটের পদ্ধতি জানতে ইসিতে কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষণ দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতিগুলো জানতে চেয়েছে কমনওয়েলথের প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

Manual7 Ad Code

ইসি সচিব বলেন, কমনওয়েলথের চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। এটি ছিল পূর্বনির্ধারিত।

তিনি বলেন, প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচনসংক্রান্ত আইন-কানুন, বিধিবিধান, নির্বাচন পদ্ধতি, নির্বাচনের দিনে যানবাহনসংক্রান্ত ব্যবস্থা—সব বিষয়ে কমিশনের কাছ থেকে অবহিত হতে চেয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের পক্ষে তাদের সবকিছু বিস্তারিত উল্লেখ করেছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, ‘এটি তাদের একটি পূর্ববর্তী বা অগ্রবর্তী দল। এই অগ্রবর্তী দল কমনওয়েলথে গিয়ে রিপোর্ট দেবে। রিপোর্ট দাখিলের পরে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম আমাদের নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সম্মতি জানাবে কি জানাবে না, তা তারা পরে নির্ধারণ করবে।’

Manual4 Ad Code

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা কী জানতে চেয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনের কর্মপদ্ধতি, নির্বাচনসংক্রান্ত আইনকানুন, বিধিবিধান, কীভাবে ভোটগ্রহণ হয়ে থাকবে, ভোটাররা কীভাবে ভোট দিতে পারবেন, প্রতিদ্বন্দ্বী ভোটাররা ভোট দিতে কী কী সুযোগ-সুবিধা পাবেন, যাঁরা নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকবেন বা বিদেশে যাঁরা ভোটার আছেন, তাদের ভোট কীভাবে নেওয়া যাবে, অর্থাৎ পোস্টাল ব্যালট—এসব বিষয়ে তাঁরা অবহিত হতে চেয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রশ্ন ব্যাখ্যা নয়, এটি দ্বিপাক্ষিক আলোচনা। তাঁরা কিছু জানতে চেয়েছেন, আমরা উত্তর দিলে আবার তাঁরা সেখান থেকে অন্য কোনো পয়েন্ট জানতে চেয়েছেন।’

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, এজাতীয় কোনো প্রশ্ন তাঁরা করেননি। তাঁদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা কী, সে বিষয়ে জানতে চেয়েছেন।’

Manual2 Ad Code

আপনাদের সক্ষমতা বা চ্যালেঞ্জের জায়গাগুলো সম্পর্কে তাঁরা জানতে চেয়েছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওনারা এ বিষয়ে কিছুই জানতে চাননি। জানতে চেয়েছেন বাংলাদেশের ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেওয়া হবে, ভোটটা স্বচ্ছ করতে গেলে নির্বাচনী পদ্ধতি যেগুলো আছে, নির্বাচনে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের কাজ কী—এসব বিষয় তাঁরা অবহিত হতে চেয়েছেন।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code