জাতীয় সংসদ নির্বাচন: মাঠে থাকবে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে প্রায় সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘নির্বাচনে ৫ লাখ ১৬ হাজার আনসার সদস্য, ২ হাজার ৩৫০ জন কোস্টগার্ড, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি এবং র‍্যাবসহ পুলিশ থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন।’

সচিব আরও বলেন, ‘নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ।’

Manual1 Ad Code

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘বাজেট কখনো চূড়ান্ত হয় না। সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়। পার ডে, পার পারসন হিসেবে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত হার অনুযায়ী, কত সংখ্যক নিয়োগ হবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারা একটি বরাদ্দ অ্যাডভান্স চেয়েছে। কতটুকু আমরা বরাদ্দ দেব, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে।’

Manual8 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সচিব অশোক কুমার বলেন, ‘সব মিলিয়ে বাজেট কত এটা বলা যাবে না। যে অনুযায়ী মোতায়েন হবে, সে অনুযায়ী বরাদ্দ হবে। অর্থ মন্ত্রণালয়ের যে হার আছে, সে অনুযায়ী তারা বরাদ্দ পাবে। সে জন্য কমিশন আলাদা কোনো হার দেয় না।’

Manual1 Ad Code

কোন বাহিনী কত দিনের জন্য মোতায়েন করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘কত দিনের জন্য মোতায়েন হবে সেই সিদ্ধান্ত দেবে কমিশন। সে অনুযায়ী পরিপত্র জারি করা হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code