“হাছন রাজাকে নিয়ে ইউটিউবে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেটে মানববন্ধন”

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট :মরমি কবি দেওয়ান হাছন রাজাকে নিয়ে ইউটিউবে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ” হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে।

Manual4 Ad Code

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তারা লোকসাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব বিশ্ব বরেন্য সাধক কবি দেওয়ান হাছন রাজার গানে জীবন ও আদর্শে শ্রষ্টার প্রতি তার আত্বপক্ষ সমর্পনের নিদর্শন পাওয়া যায় বলে দাবি করেন। এবং হাছন রাজাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী কতিপয় ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুশিয়ারি দিয়ে বলেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হাছন রাজার লেখা নিয়ে মানুষ পড়াশোনা করছে গবেষণা করছে, বিশ্বকবি রবি ঠাকুরও হাছন রাজার লেখা গানের প্রশংসা করেছেন অথচ দুই একজন ইউটিউবার তাদের ভিউ বাড়াতে মহান গুণীজনদের সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহনে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
হাছান রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নাট্যকার সুলেমান হোসেন চুন্নু ও যুগ্ম সম্পাদক নাট্যকার কামরুল চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লোকসাহিত্য গবেষক আবু সালেহ আহমদ। উক্ত
কর্মসূচিতে অংশ নেয় “বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখা” , ” সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা ,সিলেট বিভাগীয় গীতিকার সংসদ ও সুনামগঞ্জ জেলা গীতিকার সংসদ বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন হাছন রাজার বংশধর দেওয়ান শামীম রাজা চৌধুরী ,বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি বাবুল সরকার ,সাধারণ সম্পাদক প্রতিক রাজু, সদস্য নুমান উদ্দিন রিপন, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব এসএমএ মাসুম খান,সদস্য আলমগীর হোসেন রুমেল।ঢাকা থেকে আগত প্রবীন গীতিকার বাউল শিল্পী: শাহ নেয়াজ দেওয়ান। বাউল আলা উদ্দিন

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ল’ কলেজ এর অধ্যক্ষ এডভোকেট শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাছান রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি বিরহী কালা মিয়া,সহ সভাপতি বাউল আব্দুল খালিক, সহ সভাপতি এসএম শাহজাহান সৈয়দ কবি আব্দুল কুদ্দুছ শামসাদ সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ইকবাল , কবি লুৎফুর রহমান তারেক , কবি সৈয়দ নিয়াজ আহমদ ,কবি ফাতাউর রহমান ,মহিলা বিষয়ক সম্পাদিকা হাবীবা আক্তার ঝুমুর, এনএক্স শাওন,গীতিকার কামরুজ্জামান মাসুম,,সিলেট বিভাগীয় গীতিকার সংসদ এর সহ সভাপতি আলাউদ্দিন হোসেন শাহ, সুনামগঞ্জ গীতিকার পরিষদের আহবায়ক মাসুক আহমদ তাহের, বাউল বশির উদ্দিন, বাংলাদেশ বাউল সমিতির সাধারণ প্রবাসী নুরুল ইসলাম, সিলেট নুপুর লোকসঙ্গিতালয় এর পরিচালক কণ্ঠশিল্পী তুহিন আহমেদ, নাট্যকার শিপন আহমদ, ডিএইচ লিমন কবি আঃ আজীজ চৌধুরী ,কবি ও গীতিকার মিজানুর রহমান ,,, শিল্পী মাসুম জামান, বাউল ফকির মাহমুদা আক্তার, বাউল আনোয়ারা সরকার ,বাউল অনিতা সরকার , কবি আবর মিয়া পীর,কাউসার আহমদ, মোঃ রেজাউল করিম, নাট্যকার সুহেল রানা, নাট্যকার তারেক চৌধুরী , রইছ আলী, সাইফুল ইসলাম রাসেল, সুলেমান হক টিপু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code