রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হালান্ডের গালাগালি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ক্রীড়া ডেস্ক:

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি-টটেনহামের ৬ গোলের ম্যাচটা ছিল বেশ রোমাঞ্চকর। ম্যাচ শেষেও রয়ে গেছে এই ম্যাচের রেশ। রেফারির সঙ্গে আর্লিং হালান্ডের হয়েছে কথা কাটাকাটি।

Manual1 Ad Code

প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে সমতা হয় ম্যান সিটি-টটেনহাম ম্যাচ। ৯০ মিনিটে টটেনহামের সমতাসূচক গোল করেন দেয়ান কুলুসেভস্কি। এরপর খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখন ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল ম্যান সিটির। নির্ধারিত সময়ের অতিরিক্ত ৫ মিনিটের সময় মাঝমাঠে হালান্ডকে ফাউল করে টটেনহাম। তবে দ্রুতই নিজেকে সামলে ওঠেন হালান্ড। পাস দিয়েছেন সতীর্থ জ্যাক গ্রিলিশক। গ্রিলিশ যখন টটেনহামের দুর্গের কাছাকাছি চলে যান, তখন তাঁর সামনে টটেনহাম গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলেন না। সে সময়ই রেফারি সায়মন হুপার বাঁশি বাজান। এরপরই হুপারকে ঘিরে ধরেন হালান্ডসহ সিটির বেশ কজন ফুটবলার। যেখানে হালান্ড প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন হলুদ কার্ড। ৩-৩ গোলে ম্যাচ ড্রয়ের পরও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছেড়ে ম্যান সিটির এই স্ট্রাইকার গালাগালির ভাষায় ক্যাপশন দিয়েছেন।

Manual5 Ad Code

ম্যাচ শেষে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার কাছে উঠে এসেছে হালান্ডের ঘটনার প্রসঙ্গ। ম্যান সিটি কোচ বলেন, ‘এটা স্বাভাবিক ঘটনা। বাকি ১০ খেলোয়াড়ের মতোই তার প্রতিক্রিয়া ছিল। সে কিছুটা হতাশ হয়ে পড়েছিল। এমনকি যিনি রেফারি ছিলেন, তিনিও সিটির হয়ে খেললে নিশ্চিতভাবেই হতাশ হতেন।’

Manual1 Ad Code

১৪ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে ম্যান সিটি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩ ও ৩১ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আর্সেনাল ও লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে টটেনহাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code