ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিকের মৃত্যুতে বাংলানিউজইউএসডটকম পরিবারের শোক

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ব্রিগেডিয়ার অব. আবদুল মালিকের মৃত্যুতে বাংলানিউজইউএসডটকম পরিবারের শোক

ডেস্ক রিপোর্ট :

Manual8 Ad Code

বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, জাতীয় অধ্যাপক, বাংলাদেশ হৃদরোগ চিকিৎসার জনক, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হারট ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেনট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আবদুল মালিক বাংলাদেশ সময় মংগলবার ৫ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশে ৯৪ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন । দেশের অন্যতম এ মহান ব্যক্তির মৃত্যুতে সিলেট সহ সারা দেশে শোকের মাতম বইছে । মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলানিউজইউএসডটকম পরিবার । পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আদনান সমপাদনা পরিষদের সকলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন, জাতীয় অধ্যাপক মরহুম আবদুল মালিক বাংলাদেশের হৃদরোগীদের জন্য অনেক কাজ করেছেন । এ মহান ব্যক্তির অবদান বাংলাদেশ কখনও ভুলবে না । তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে উনার জাননাতুল ফেরদৌস কামনা করেন ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code