‘অ্যানিমেল’ নিয়ে বিতর্ক, মুখ খুললেন রণবীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিমেল। বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর, ববি দেওয়াল, রাশমিকা মান্দানা, তৃপ্তি ডিমরি অভিনীত ছবিটি। মাত্র ৭ দিনেই এ ছবি বিশ্বব্যাপী ৫০০ কোটির ওপর ব্যবসা করেছে। পুরো ছবিতেই রয়েছেন রণবীর।

Manual6 Ad Code

এ ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। ছবিতে উগ্র পৌরুষের উদযাপনের অভিযোগ দর্শক ও সমালোচকের একাংশের। ছবির হয়ে সাফাই গাইতে এত দিন কথা বলেছেন ববি ও তৃপ্তি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল রণবীরের একটি মন্তব্যও।

Manual3 Ad Code

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে বিতর্কিত ছবি ও বিতর্কিত চরিত্রে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন রণবীর। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে রণবীর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। সেই ছবির পরিচালক লাভ রঞ্জন। ‘প্যার কা পঞ্চনামা’ ফ্র্যাঞ্চাইজির ছবি পরিচালনা করে নজরে এসেছিলেন তিনি। বক্স অফিসে ভালো ব্যবসা করলেও নারীবিদ্বেষের অভিযোগ উঠেছিল তার ছবিগুলোর বিরুদ্ধে। সেই পরিচালকের ছবিতেই অভিনয় করার কারণে প্রশ্নের মুখে পড়েছিলেন রণবীর।

তখন এক সাক্ষাৎকারে রণবীরকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যে পরিচালকের সঙ্গে কাজ করছি, দর্শকের অভিযোগ অনুযায়ী তিনি বেশ কিছু নারীবিদ্বেষী ছবি বানিয়েছেন। তবে আমি নিজে ওই ছবিগুলোর একটাতেও কাজ করিনি। আমি ভেবেচিন্তে এমন চরিত্রই নির্বাচন করি, যাতে কাউকেই ছোট না করা হয়। সমাজে আমার যে জায়গা, সেখানে আমাকে সচেতন থাকতে হয়।’

Manual3 Ad Code

রণবীরের এ সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঠাট্টা শুরু করেছেন নেটাগরিকদের একাংশ। তাদের অনেকের প্রশ্ন, ‘এই সাক্ষাৎকারের সময় কি ‘অ্যানিমেল’ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না রণবীর?’ আবার অনেকের মন্তব্য, ‘বক্স অফিসে হিটের মুখ দেখতে কত ভন্ডামিই না করতে হয়!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code