এবার অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবি আদায়ের লক্ষ্যে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি। এখন থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

Manual8 Ad Code

দলটির সর্বোচ্চ পর্যায়ের নেতার নির্দেশে এখন থেকে পতন না হওয়া পর্যন্ত সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। বুধবার ( ২০ ডিসেম্বর ) থেকে অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণায় রিজভী বলেন—

Manual7 Ad Code

১. আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন।
২. ৭ জানুয়ারির নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন।
৩. বর্তমান অবৈধ সরকারকে ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন।
৪. ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।
৫. মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মী/আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code