ভোর থেকে হলের সামনে দীর্ঘ সারি, কেমন চলছে শাহরুখের ‘ডানকি’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :

ভারতীয় বক্স অফিসের অন্যতম সেরা বছর এটি। বছরজুড়ে ঐতিহাসিক বক্স অফিসের সাক্ষী থেকেছেন দর্শকেরা। বলিউড হোক বা দক্ষিণ ভারতীয় সিনেমা। বছরের শেষেও সেই ধারা অব্যাহতের ইঙ্গিত দিচ্ছে।

Manual8 Ad Code

বছর শেষে দর্শকদের বড় উপহার শাহরুখ খানের কমেডি-ড্রামা ‘ডানকি’ ও দক্ষিণের সুপারস্টার প্রভাসের ক্রাইম-থ্রিলার ‘সালার’। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার অনুরাগীরা ইতিমধ্যেই লড়াইয়ে মেতেছেন। এক্স প্ল্যাটফর্ম যেন দুই তারকার ভক্তদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে ভারতের সিনেমা বাণিজ্য বিশ্লেষকরাও ছুটির মরসুমে বক্স অফিসে দুই তারকার জমজমাট লড়াই নিয়ে ভীষণভাবে আশাবাদী।
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ কমেডি-ড্রামা, সে হিসেবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সম্পূর্ণ ভিন্ন ঘরানার। অ্যাকশন ভরপুর সিনেমাটির জন্য অনেকেই আছেন মুখিয়ে। ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে সালারের জন্য যে একটু আলাদা জায়গা থাকবে, এ কথা বলাই যায়। বাণিজ্য বিশেষজ্ঞ শ্রীধর পিল্লাই জানিয়েছেন, সালার ইতিমধ্যেই ‘ডানকি’র চেয়ে কেরালাতে বেশি স্ক্রিন পেয়েছে। তাঁর মতে, শুধু কেরালা নয়, গোটা দক্ষিণ ভারতেই এমন হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘কেরালায় সালার নিঃসন্দেহে এমন একটা জায়গা দখল করে থাকবে যা ভীষণই আশাপ্রদ। বিশেষ করে অ্যাকশন ফিল্ম হওয়ায়, প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন উভয়েরই অভিনয়ের ভক্ত সেখানে প্রচুর। প্রভাসের সিনেমা ওই রাজ্যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। অভিনেতা ইতিমধ্যেই ডানকির চেয়েও কেরালাতে বেশি স্ক্রিন পেয়েছেন। সমগ্র দক্ষিণ ভারতজুড়ে সালার ঝড়ও বলা চলে।’

Manual2 Ad Code

উল্লেখ্য, প্রথম দিনে ভারতজুড়ে ডানকির প্রায় ১৫ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। সে তুলনায়, একদিন পর অর্থাৎ আগামীকাল মুক্তি পেতে যাওয়া ‘সালার’ এর অগ্রিম টিকিট বিক্রি ৩০ কোটি রুপি পেরিয়ে। বিশেষ করে ভারতের বাইরে ও দক্ষিণ ভারতে অগ্রিম বিক্রি অপ্রতিরোধ্য।

প্রসঙ্গত, চলতি বছরটা যেন শাহরুখময়। একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের মনজয় করেছেন শাহরুখ। পাঠান, জওয়ানের পর এবার অন্য ঘরানার সিনেমা ডানকি। তাতে কি প্রভাসের কাছে হেরে যাবেন শাহরুখ? তা সময় বলে দেবে।

News/R-3

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code