মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনে শান্তি স্থাপন করবেন না পুতিন

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল না জেনে ইউক্রেনে শান্তি স্থাপন করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার (২৮ নভেম্বর) এই মন্তব্য করেছেন। আগামী বছরের নভেম্বর মাসের নির্বাচনে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হতে পারেন এমন উদ্বেগের মধ্যে এই মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

 

রয়টার্স বলছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধে কিয়েভের জন্য আমেরিকানদের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। মনে করা হচ্ছে, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জন্য পশ্চিমাদের সমর্থনকে তুলে নেবেন তিনি।

Manual6 Ad Code

 

মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের প্রতি ন্যাটো জোটের সমর্থন পুনর্ব্যক্ত করার পর আগামী বছরে একটি শান্তি চুক্তির কোনও সম্ভাবনা নেই।

 

তিনি আরও বলেনআমার মনে হচ্ছে আমাদের নির্বাচনের ফলাফল জানার আগে কোনও প্রকার শান্তি স্থাপন করবেন না পুতিন।

Manual2 Ad Code

 

এটি তার ব্যক্তিগত মতামত নাকি মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, বেশিরভাগই মানুষ এমনটাই মনে করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code