জাতির উদ্দেশে ভাষণে নৌকার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতির উদ্দেশে ভাষণে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলার পথে কোনও ভুলভ্রান্তি থাকলে তা ক্ষমা সুন্দর চোখে দেখার আবেদন করে শেখ হাসিনা বলেন,  ‘আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলো শোধরাবার সুযোগ পাবো। জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার ( জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন স্যোশাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

দেশবাসী ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছি। এই উন্নয়নকে টেকসই করা, আপনাদের জীবন মান উন্নত করা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধাদারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ চাই।

Manual6 Ad Code

বিগত তিন টার্মে আওয়ামী লীগকে বিজয়ী করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া অর্জন করা সম্ভব হতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code