নতুন কারিকুলামে মূল্যায়নে সমস্যা থাকলে সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩৪, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

নতুন কারিকুলামে মূল্যায়নে সমস্যা থাকলে সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

newsup
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৪
নতুন কারিকুলামে মূল্যায়নে সমস্যা থাকলে সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

নতুন কারিকুলাম বা শিক্ষাক্রমের আওতায় মূল্যায়ন পদ্ধতিতে কোনো দুর্বলতা বা সমস্যা ধরা পড়লে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার শুরুর দিন রোববার ( ১৪ জানুয়ারি ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এতথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। এই আলোচনা সমালোচনাগুলোকে মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘মূল্যায়ন নিয়ে একটা আলোচনা আছে সেই মূল্যায়ন যাতে কোনো প্রতিবন্ধকতায় পরিণত না হয়, সেটাকে আমরা বিবেচনায় রেখে এগিয়ে যাব। শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।’

Manual8 Ad Code

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। এখানে নতুন করে কিছু করার অবকাশ নেই। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।’

Manual8 Ad Code

স্মার্ট সিটিজেন তৈরির জন্য কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এবারের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান। স্মার্ট সিটিজেন তৈরির জন্য কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন। কর্মসংস্থানের জন্য মাল্টি স্ক্রিল স্মার্ট সিটিজেন আমাদের প্রয়োজন। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় জোরদার করা প্রয়োজন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code