বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।

Manual2 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল (শনিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বিএনপি। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, একদিকে তিনি (প্রধানমন্ত্রী) রাষ্ট্রশক্তিকে বানিয়েছেন আওয়ামী চেতনায় লালিত করে। পুলিশ-র‍্যাব দিয়ে জনগণের ওপর ক্রমাগত অত্যাচার-নিপীড়ন-নির্যাতন-কারা নির্যাতন করে যাচ্ছেন। আর পেছনে রয়েছে একটি বড় শক্তি। এই শক্তিতে উদ্বুদ্ধ হয়েই প্রধানমন্ত্রী আহ্লাদিত আওয়ামী সরকার।

Manual4 Ad Code

ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। ৭ জানুয়ারিতে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়েছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদারসে সিল মারছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রসিকতা করার অভিযোগ এনে রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজি ঢংয়ে পেয়ারা হিন্দুস্তানের হিন্দি গান শোনাচ্ছেন, রবীন্দ্র সংগীত শোনাচ্ছেন। এটা শুনে আমরা হতবাক হয়েছি।

গতকাল শনিবার উনি গোপালগঞ্জের মতবিনিময় সভায় বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়টি নিয়ে এটা বলেছেন যে—হাম তুম এক কামরা মে বন্ধ হো, আর চাবি খো গেয়া। প্রধানমন্ত্রীর হিন্দি গানের প্রতি খুব অনুরাগ, ওনার মনতো সব সময় দিল হ্যায় হিন্দুস্তানি হয়ে আছে। তারপরেও উনি একটা রবীন্দ্র সংগীতের কলিও বলেছেন, ভেঙে মোর ঘরের চাবি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code