তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গোপন নথি ফাঁস করল জার্মানি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

লন্ডন অফিস: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এমন শঙ্কাই মনে রয়েছে
জার্মানির। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি।
ফাঁস হওয়া নথির বরাতে এসব তথ্য সামনে এসেছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে
এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতি
নিচ্ছে বলে জানিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড। সংবাদপত্রটি এই তথ্য জার্মান
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি থেকে পেয়েছে বলে জানিয়েছে।

Manual4 Ad Code

আউটলেটটি দাবি করেছে, রাশিয়া আগামী বছর সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে
আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও প্রসারিত করতে পারে। আর
এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য শুরু বলে ইঙ্গিত করা হয়েছে।

Manual2 Ad Code

জার্মান এই পত্রিকার রিপোর্টটি এমন এক সময়ে সামনে এলো যখন রাশিয়া ও
ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত দুই বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। যাইহোক,
রাশিয়ান কর্মকর্তারা বিল্ডের এই প্রতিবেদনটি ‘ভুয়া’ বলে অভিযুক্ত করে কোনও
ধরনের মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইউরোপের (বিভিন্ন দেশের) সশস্ত্র বাহিনী
ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এর মধ্যে
সাইবার আক্রমণও অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code