শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসছে এটি। আজ শনিবার (২০ জানুয়ারি) পর্দা উঠেছে উৎসবটির ২২তম আসরের। রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

 

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। বাংলা সিনেমার পুরনো দিনের কিছু কালজয়ী গানে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। এরপর আসে বক্তব্য পর্ব।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এই উৎসবটি করার জন্য আমাদের টিম গোটা বছর ধরে কাজ করে। বছর জুড়ে পরিশ্রমের প্রতিফলন আজ দেখা যাচ্ছে। শত প্রতিকুলতার মধ্যেও আমরা চেষ্টা করেছি একটা ভালো উৎসব দেওয়ার জন্য। ৭৪টি দেশের ২৫২টি ছবি দেখানো হবে এবার। আমাদের সেগমেন্টগুলোর মাধ্যমে দর্শক উপকৃত হবে। আর তরুণ নির্মাতা মাস্টারক্লাসগুলোতে অংশ নিয়ে নিজেদের আপগ্রেড করতে পারবে। এই যাত্রায় অনেকেই আমাদের সহযোগিতা করছেন। তবে এখনও পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা আমরা পাইনি। তবু আশা করি, অচিরেই সেটা সম্ভব হবে।’

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘উৎসবের সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বছরের পর বছর ধরে আপনারা এই আয়োজন করে আসছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে এটিকে একটি উল্লেখযোগ্য উৎসব হিসেবে প্রতিষ্ঠা করেছেন।’

Manual1 Ad Code

 

বক্তব্য পর্ব শেষে উৎসবের উদ্বোধনী সিনেমা ‘ফেরেশতে’র নির্মাতা-শিল্পীরা মঞ্চে ওঠেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কর্তৃপক্ষ। এরপর ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে ঢাকা আন্তর্জাতিক উৎসবের পর্দা উঠলো। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

Manual5 Ad Code

 

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই স্লোগানে উৎসবটির আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত। আগামী ২৮ জানুয়ারি এর পর্দা নামবে। এবারের উৎসবে মাস্টারক্লাস নেবেন ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি, চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান শি চুয়ান ও কলকাতার গুণী চলচ্চিত্রকার ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। এছাড়াও দেশ-বিদেশের অনেক তারকা উৎসবে অংশ নিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code