কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস:
কানাডায় হেলি-স্কিইং করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে
৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
তাদের অবস্থা গুরুতর। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের
টেরেসে এই দুঘর্টনা ঘটেছিল। বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত
করেছে হেলি-স্কিইং কোম্পানির প্রেসিডেন্ট। কানাডার
সংবাদমাধ্যম সিবিসি এই খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সিবিসি নিশ্চিত করেছে, মৃত ৩ জনের মধ্যে ২ জন ইতালির পর্যটক।
প্রতিবেদনটিতে বলা হয়, দুর্ঘটনায় বেচে যাওয়া এক যাত্রী আহত
অবস্থাতেই সাহায্যের জন্য যোগাযোগ করেছিলেন।

Manual7 Ad Code

বিধ্বস্ত হেলিকপ্টারটি কানাডার নর্থ এস্কেইপ হেলি-স্কিইংয়ের
ছিল। একটি সংবাদ সম্মেলনে কোম্পানিটির প্রেসিডেন্ট জন
ফরেস্ট বলেছেন, আহত ওই যাত্রী রেডিও সিগনালে মাধ্যমে তাদের
সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্লাইটের সময় প্রত্যেক যাত্রীকে
একটি করে রেডিও দিয়েছিল কোম্পানিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code