ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা মাহমুদ কুরেশিকে ১০ বছরের
কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি)
তাদের প্রত্যেককে একই মেয়াদের কারাদণ্ডদিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি জানিয়েছেন, রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের
একটি কারাগারে এই রায় ঘোষণা করেছেন আদালত।

Manual4 Ad Code

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই রায়টি এসেছে।
এবারের এই নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান খান। কেননা, ২০২২ সালের
এপ্রিলে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি দুর্নীতির
মামলায় বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

Manual3 Ad Code

মঙ্গলবারের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন ইমরান খান। ফেব্রুয়ারির
নির্বাচনে অংশগ্রহণ না করলেও সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা এবং সেনাবিরোধী
বক্তব্যের কারণে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছেন ইমরান খান।
সাবেক এ প্রধানমন্ত্রীর দাবি, তার বিরুদ্ধে করা আইনি মামলাগুলো মূলত ভোটের
আগে তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি চক্রান্ত।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code