ইতালির সংস্কৃতিমন্ত্রীর পদত্যাগ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: চিত্রকর্ম চুরির অভিযোগে পদত্যাগ করেছেন ইতালির জুনিয়র
সংস্কৃতিমন্ত্রী ভিত্তোরিও সাগারবি। তার বিরুদ্ধে চুরি করা পণ্য পাচারের অভিযোগ
আনা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
এই খবর জানিয়েছে।

Manual7 Ad Code

মিলানে ভাষণ দেওয়ার আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ভিত্তোরিও সারবি। তখন
তিনি বলেছিলেন, ‘স্বার্থান্বেষী সংঘাত এড়াতে’ই পদত্যাগ করছেন।

Manual8 Ad Code

বিখ্যাত শিল্প সমালোচক সারবির বিরুদ্ধে ১৭ শতকের একটি পেইন্টিং চুরি এবং
সংশোধন করার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের তদন্ত করছেন প্রসিকিউটররা।
জানা গেছে, ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’ নামের চিত্রকর্মটি ২০১৩ সালে চুরি হয়ে
গেছে।

Manual8 Ad Code

এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন রুটিলিও মানেত্তি। তিনি বারোক মাস্টার
কারাভাজিওর অনুসারী ছিলেন। তার আঁকা এই চিত্রকর্মটি উত্তর ইতালীয় পিডমন্ট
অঞ্চলের একটি দুর্গে প্রদর্শিত হত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code