তিন ফরম্যাটে নতুন অধিনায়ক শান্ত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের এই তিন ফরম্যাটের নেতৃত্ব
ছাড়লে সাকিব আল হাসান। জাতীয় দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Manual4 Ad Code

আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
আগামী দিনগুলোতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শান্ত।

Manual2 Ad Code

শুধু তাই নয়, চূড়ান্ত হয় জাতীয় দলের টিম সিলেক্টরও। মিনহাজুল আবেদী নান্নুকে বাদ
দিয়ে প্রধান নির্বাচক করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন
লিপুকে।

Manual2 Ad Code

গত অক্টোবরে ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের
অধিনায়ক করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বিশ্বকাপের শেষদিকে ইনজুরিতে পড়ায় এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাকিবের।
তার অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং দেশের বাইরের সিরিজে দলকে
নেতৃত্ব দিয়ে দারুণ কিছু সাফল্য উপহার দেন শান্ত।

Manual4 Ad Code

শান্তর অধিনায়কত্বে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের
ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডকে
প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে আসে বাংলাদেশ দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code