বাইডেনের জায়গা নিতে প্রস্তুত কমলা হ্যারিস

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গা নিতে
প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট
জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

Manual5 Ad Code

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ার ক্ষেত্রে বাইডেনের
বয়স ও স্মৃতিশক্তি নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এ মন্তব্য করেন হ্যারিস।

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাইস
প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে জানতে চাওয়া হয় প্রয়োজনে তিনি বাইডেনের
জায়গা নিতে প্রস্তুত কিনা, বিশেষ করে বাইডেনের স্মৃতিশক্তির যে অবস্থা, সেই
প্রেক্ষাপটে।

Manual8 Ad Code

জবাবে কমলা হ্যারিস বলেন, ‘আমি দায়িত্ব পালনে প্রস্তুত। এ বিষয়ে কোনো সন্দেহ
নেই।’ তবে বাইডেনের দুর্বল স্মৃতিশক্তি বিষয়টি নিয়ে ভোটারদের আশ্বস্ত করার
প্রয়োজন আছে কিনা, বিষয়টি উড়িয়ে দেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code