শৌচাগারের দেয়ালে ১০০ বছর আগের প্রেমের চিঠি

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: শৌচাগারের একটি দেয়াল ভাঙতেই বেরিয়ে আসে এক জোড়া
প্রেমের চিঠি। ধারণা করা হচ্ছে, চিঠি দুটি প্রায় ১০০ বছর আগে লেখা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের এক দম্পতি তাদের
বাড়ির শৌচাগার ভেঙে সংস্কারের কাজ করাতে গিয়ে এ কাণ্ড ঘটে।

ম্যাট টেসমার ও ক্যারি টেসমার নামের সেই দম্পতি বলেন, শৌচাগারের পেছনের
দেয়ালের ভেতর থেকে চিঠি ছাড়াও ওষুধের পাত্র, গ্লিসারিন, গোলাপজল, রেজার ব্লেড ও
দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া মিনিয়াপোলিসের কিছু ব্র্যান্ডের তৈরি প্রসাধনী
সামগ্রী পেয়েছেন তারা।

Manual2 Ad Code

এই দম্পতির ভাষ্য, এসবের মধ্যে সবচেয়ে অবাক করা হচ্ছে, সেখানে দুটি প্রেমের চিঠি
পাওয়া গেছে। একজন কিশোর দুই কিশোরীর নামে চিঠি দুটি লিখেছে।

Manual1 Ad Code

পত্র লেখকের জায়গায় লেখা জন বি। চিঠি দুটি লেখা হয়েছে হ্যাজেল ও পলিন নামের
দুজনকে। চিঠিতে জন বি দুজনের প্রতি গভীর অনুরাগের কথা লিখেছে।

Manual6 Ad Code

ক্যারি টেসমার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, চিঠির কিছু অংশ পড়ার পর তারা
বুঝতে পারেন, সেগুলো সম্ভবত ১৩ থেকে ১৮ বছর বয়সি কোনো কিশোরের লেখা।

তবে ওই দম্পতি বলেন, জন বি নামের এই পত্রলেখক কে হতে পারে, এ নিয়ে দুজনের
কথা মনে হচ্ছে তাদের। তাদের মতে, দুজনের একজন হলেন জন পাভলো, যিনি বাড়িটির
প্রথম মালিক। গত শতকের বিশ থেকে পঞ্চাশের দশক পর্যন্ত এ বাড়ি ছিল জন
পাভলোর। তার ছেলের নাম ছিল জন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code