সাইকেল বেচাকেনার জমজমাট হাট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: রংপুর নগরীর ব্যস্ততম এলাকা লালবাগ হাটে সপ্তাহে দুই দিন পুরোনো বাইসাইকেল বিক্রির হাট বসে। যেখানে পাশাপাশিবিভিন্ন ব্র্যান্ডের নতুন সাইকেলও বিক্রি হয়। রংপুর ছাড়া আশপাশের জেলার ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমজমাট বেচাকেনা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ও নতুন এসব বাইসাইকেল তিন থেকে ১০হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কম দামে পাওয়া যায় বলে প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। ইতোমধ্যে লালবাগের এই সাইকেল হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শত বছরের পুরোনো হাট এটি। সপ্তাহে রবি ও বুধবার দুই দিন জমে। এতদিন গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন পণ্য বেচাকেনা হয়ে আসলেও বেশ কিছুদিন ধরে এখানে সাইকেল বেচাকেনা চলছে। ফলে সাইকেলের হাট হিসেবে পরিচিতি পেয়েছে। হাটের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে সাইকেল বিক্রি করতে
আসেন ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষজন। বিভিন্ন ধরনের নতুন-পুরোনো সাইকেল বিক্রি হয়। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী,এনজিওকর্মী ক্রেতার সংখ্যা বেশি।নিজের নতুন মডেলের সাইকেলটি বিক্রি করতে এনেছে দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম। বাড়ি নগরীর দর্শনা এলাকায়। বিক্রি প্রসঙ্গে জানায়, ১৩ হাজারে কিনেছি। কিন্তু স্কুলের বেতন বাকি পড়ায় এবং আর্থিক সমস্যার কারণে বিক্রি করে দেবো। আট হাজার হলে বিক্রি করবো,দাম উঠেছে ছয় হাজার।পীরগাছা থেকে সাইকেল কিনতে এসেছেন এনজিওকর্মী আসমা বেগম।তিনি জানান, প্রতিদিন ৫ কিলোমিটার পথ যাতায়াত করতে হয়। তাই এই হাটে এসে সাড়ে তিন হাজার টাকা দিয়ে পুরোনো একটি সাইকেল কিনেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code