আলোচনা করতে রাজি নয় এএনপি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। দলটির দাবি, পিটিআই এএনপি’র ম্যান্ডেট চুরি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে এএনপি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া ইফতিখার হুসেন বলেছেন, পিটিআইয়ের সিনিয়র নেতা এবং সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে হুসেইন বলেছিলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি দল হিসেবে পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত নয় বলে মনে করেছিল এএনপি। হুসেইন বলছিলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে পিটিআইকে সরকার দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবাদ সমাবেশ করাই এএনপির কাছে একমাত্র বিকল্প। তিনি বলেছেন,‘এএনপি পরাজিত হয়েছে এবং পিটিআই সমর্থন পেয়েছে।’ তিনি আরও জানান, নির্বাচনি কারচুপি, ফলাফল পরিবর্তন ও টাকা দিয়ে ভোট কেনার বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code