ফজল হাসানের সম্পাদনায় ‘বেন ওকরির শ্রেষ্ঠগল্প’

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: উত্তর-আধুনিক এবং উত্তর-ঔপনিবেশক আফ্রিকার লেখকদের মধ্যে নাইজেরিয়ার লেখক বেন ওকরি (বেন গোল্ডেন এমুওবোহো ওকরি) অন্যতম। একাধারে তিনি একজন ঔপন্যাসিক, গল্পকার, কবি,প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রনাট্যকার লেখক এবং সাংস্কৃতিক কর্মী। মাত্র একুশ বছর বয়সে তার প্রথম উপন্যাস ফ্লাওয়ার্স অ্যান্ড শ্যাডোস (১৯৮০) এবং দুবছর পরে দ্বিতীয় উপন্যাস দ্য ল্যান্ডস্কেপস উইদিন (১৯৮২) প্রকাশিত হয়। তার পাঠকনন্দিত উপন্যাস দ্য ফ্যামিশড রোড-এর জন্য তিনি ১৯৯১ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন। তার প্রথম গল্প সংকলন ইনসিডেন্টস্ অ্যাট দ্য শ্রাইন ১৯৮৬ সালে প্রকাশিত হয়।
পরবর্তীতে তিনি একাধিক গল্পগ্রন্থ প্রকাশ করেন। ‘বেন ওকরির শ্রেষ্ঠ গল্প’ সংকলনে রয়েছে এগারোজন অনুবাদকের বাছাই
করা কুড়িটি গল্প। উনিশটি গল্প লেখকের পাঁচটি গ্রন্থ (ইনসিডেন্টস্ অ্যাট দ্য শ্রাইন, ১৯৮৬; স্টারস্ অব দ্য নিউ কার্ফ্যু,১৯৮৮; টেইলস্ অব ফ্রিডম, ২০০৯; প্রেয়ার ফর দ্য লিভিং, ২০১৯ এবং টাইগার ওয়ার্ক : পোয়েমস্, স্টোরিজ অ্যান্ড এসেইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ২০২৩) এবং একটি গল্প দ্য আটলান্টিক ম্যাগাজিন থেকে নেওয়া হয়েছে। অনূদিত গল্পগুলো সাজানো হয়েছে লেখকের গল্পগ্রন্থের প্রকাশকাল অনুযায়ী। বেন ওকরির শ্রেষ্ঠ গল্প গ্রন্থের শুরুতে সূচনা পর্বে রয়েছে লেখকেরmজীবন ও সাহিত্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বাছাই করা কয়েকটি গল্পের অতি সংক্ষেপ আলোচনা। এছাড়া পাঠকের সুবিধার্থে প্রতিটি ছোটগল্প সংকলনে অন্তর্ভুক্ত গল্পের আগে গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিত এবং উল্লেখযোগ্য তথ্য সন্নিবেশিত হয়েছে।

Manual5 Ad Code

প্রকাশনা প্রতিষ্ঠান: অনুবাদ।
ভূমিকা ও সম্পাদনা: ফজল হাসান।

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code