ডেটা সায়েন্স কী কেন কীভাবে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাসিনুর রহমান খানের গ্রন্থ ‘ডেটা সায়েন্স কী, কেন, কীভাবে?’। ১৮৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন, মূল্য ৪৪০ টাকা। প্রচ্ছদ করেছেন মেধা রোশনান সারওয়ার। বইটি সম্পর্কে ঢাবি অধ্যাপক ড. হাসিনুর রহমান খানের ভাষ্য, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব বিস্তার সূচনা করেছে ডিজিটাল বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকরভাবে তথ্য ব্যবহার করার জন্য ডেটা সায়েন্স ডিজিটাল বিজ্ঞানের এই যুগে অপরিহার্য বিষয় হিসেবে দেখা দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির আবির্ভাব এবং ইন্টারনেট অব থিংস (IoT) তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত এবং সহজতর করেছে।
ফলশ্রুতিতে তথ্য উপাত্তকে একটি মূল্যবান সম্পদে পরিণত করেছে। ডেটা সাইন্টিস্টরা এই অমূল্য তথ্যগুলোকে পরিসংখ্যান, গণিত, তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্লেষণের দক্ষতা দিয়ে ব্যবসায়িক চাহিদার উপর ভিত্তি করে বিশেষ অন্তর্দৃষ্টিমূলক উদ্দেশ্যগুলোকে সমাধানের জন্য ব্যবহার করে থাকেন। বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য এবং কলার বিভিন্ন শাখা বা ডোমেন জুড়ে জ্ঞাত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোকে সহজতর করেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ডেটা সায়েন্সকেন্দ্রিক আকাঙ্ক্ষিত চিন্তাধারা এবং ক্যারিয়ার বা কর্মজীবন বিকাশের শুরুর দিকের দরকারি পরামর্শ থাকায় এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ বইটিতে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা কী এবং এদের মধ্যে যুগপৎ সম্পর্ক কেমন; ডেটা সাইন্টিস্টদের কাজ কি;ডেটা সাইন্টিস্ট হতে হলে কী ধরনের দক্ষতা এবং গুণাবলি থাকা দরকার,কিভাবে সেগুলি অর্জন করা সম্ভব, অর্জনের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা দরকার; গণিত, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞানের কোন কোন বিষয়ের সমন্বিত জ্ঞান অর্জন করা দরকার; দেশে এবং বিদেশে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে প্রভৃতি বিষয়ে বিষদ আলোচনা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code