ইউক্রেনে সেনা পাঠাতে চায় না ইউরোপীয় দেশগুলো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: জার্মানি, ব্রিটেন, স্পেনসহ অপর ইউরোপীয় দেশগুলো বলেছে, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে নিজেদের সেনা পাঠানোর কোনও পরিকল্পনা তাদের নেই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন সম্ভাবনার কথা তুলে ধরার পর গতকাল বুধবার এ কথা জানালো দেশগুলো। ক্রেমলিন হুঁশিয়ারি জানিয়ে বলেছে, এমন পদক্ষেপ অনিবার্যভাবে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার জয় ঠেকাতে লড়াই করতে সেনা পাঠানোসহ পশ্চিমা মিত্রদের কোনও কিছু বাদ দেওয়া উচিত। তবে এই পর্যায়ে এই
বিষয়ে কোনও ঐকমত্য হয়নি বলেও উল্লেখ করেছিলেন তিনি। ইউক্রেনের প্রতি ইউরোপীয় অটুট সমর্থনের কথা তুলে ধরতে প্যারিসে তড়িঘড়ি করে আয়োজিত ইউরোপীয় নেতাদের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেছিলেন। এমন সময় তিনি এই মন্তব্য করেছেন যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে সাফল্য পাচ্ছে এবং ইউক্রেন গোলাবারুদ ও সেনা সংকটে ভুগছে। তবে জার্মানি, ব্রিটেন, স্পেন, পোল্যান্ড ও চেক রিপাবলিক তৃতীয় বছরে গড়ানো
ইউক্রেন যুদ্ধে লড়াই করতে সেনা পাঠানোর প্রতিশ্রুতির কোনও ইঙ্গিত দেওয়া থেকে নিজেদের দূরে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code