রোগীদের রোজার খাবার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রোজা আসন্ন। আজ থেকেই রোজা রাখার প্রস্তুতি শুরু করা প্রয়োজন। রোজার সময় খাদ্যাভ্যাসের পরিবর্তনে নিজেকে অভ্যস্ত করে তুলতে হবে। যারা সুস্থ আছেন, তাদের চেয়ে যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের বেশি ভাবনায় পড়তে হয়। ডায়াবেটিসের রোগী-
ইফতারে অন্যদের মতোই ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি ইত্যাদি খাবেন। তবে তাদের চিনি বা গুড়ের শরবত পরিহার করতে হবে। এর পরিবর্তে তারা ডাবের পানি, লেবুর পানি,তোকমা, ইসুপগুলের পানি, তেতুল-লবণ দিয়ে শরবত, অথবা টকদই-পুদিনা পাতা-লবণ-গোলমরিচ দিয়ে শরবতের মতো করে খেতে পারেন। যদি কেউ বিকল্প চিনি ব্যবহার করতে চান সেটাও পারেন। অনেকে ইফতারে জিলাপি পছন্দ করেন। সেটা একেবারে বাদ দিতে হবে। মোট কথা, মিষ্টি খাবার একেবারেই খাবেন না। খেজুর খেলে একটার বেশি নয়। মুড়ি-চিড়া যাই খান না কেন, পরিমাণ ঠিক রেখে খেতে হবে। সেহরিতে দুধ খেলে সেসময় ডাল খাওয়ার প্রয়োজন নেই। অন্য দিনের পাঁচ বেলার খাবারকে তিন বেলায় নিয়ে আসতে হবে। সকালের নাশতার সমপরিমাণ হবে ইফতারে। রাতের খাবারের পরিমাণ থাকবে সন্ধ্যারাতে এবং দুপুরের খাবারের সমপরিমাণ হবে সেহরিতে। অর্থাৎ কোনো ক্রমেই ক্যালরির পরিমাণ বাড়বে না এবং কমানো যাবে না। আবার কোনো বেলায় না খেয়ে থাকা যাবে না। এতে হাইপোগ্লাইসেমিয়া হয়ে রোজা রাখা কঠিন হয়ে যাবে। ইফতারে যদি মাংস ও ডাল বেশি খাওয়া হয়, তাহলে সন্ধ্যা রাতে শুধু ভাত বা রুটি ও সবজি খেতে হবে।

Manual1 Ad Code

উচ্চরক্তচাপের রোগী

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code