ছুটিতে হাসপাতাল কেমন চলছে, হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালের স্বাস্থ্যসেবা কেমন চলছে, তা দেখতে হঠাৎ করেই রাজধানীর দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

Manual4 Ad Code

বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শন করেন। ডা. সামন্ত লাল সেন শুরুতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং কিচেনসহ জাতীয় হৃদরোগ ইনস্টিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন।

Manual5 Ad Code

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে সেবা নিতে আসা ও চিকিৎসারত রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা জানতে চান মন্ত্রী। কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে জানাতে বলেন।

সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনের সময় হাসপাতাল দুটিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না। এবার এটা হতে দেওয়া যাবে না।

Manual6 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বলেছি, এই ঈদ ছুটিতে স্বাস্থ্য সেবার কোনো ব্যত্যয় ঘটবে না। আপনাদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। চিকিৎসক-রোগীদের মধ্যে সম্পর্ক মজবুত করতে হবে। আপনারা নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যান, আপনাদের বিষয়গুলোও আমি দেখব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code