সিলেট নগরীতে তৃষ্ণার্ত মানুষের মধ্যে  শরবত বিতরণ করলো লোকনাথ ট্রেডিং

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট ব্যুরোচীফ -সোলেমান হোসেন চুন্নু : ‘প্রখর রোদের তপ্ত হাওয়া-মিটলে পিয়াস শান্তি পাওয়া’এই সেই গানকে সামনে রেখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে লোকনাথ ট্রেডিং-এর উদ্যোগে আজ শুক্রবার (২৬ এপ্রিল) তীব্র দাবদাহে রাস্তায় চলাচলকারী প্রায় ৫শতাধিক তৃষ্ণার্ত মানুষের মধ্যে ম্যাংগো জুস বিতরণ করা হয়েছে ।

লোকনাথ ট্রেডিং-এর স্বত্বাধিকারী ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে ও কবি ধ্রুব গৌতম-এর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সফিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সফিক বলেন, এই প্রচ- গরমে লোকনাথ ট্রেডিং মানবসেবায় যে কাজ করছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাদের এই মহৎ কাজকে আমি স্বাগত জানাই ।

Manual2 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট মো: জাহিদ সারওয়ার সবুজ, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, জয় বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অজিত রায় ভজন, ডা. অর্পন চন্দ্র চন্দ, বিপ্লব পাল পাপ্পু, অভয় চন্দ অজয়, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কবি জালাল জয়, লিটন চৌধুরী, দেবেন্দ্র দাশ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code