নিউজ ডেস্ক:

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
নিজেদের আয়ত্ত্বের মধ্যে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩ মে) টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন।

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: তিনি বলেন, “ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমার হামলা চালাব।”

Manual2 Ad Code

দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।

তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খবর আশঙ্কাজনক হারে বেড়েছে।

Manual7 Ad Code

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস-ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

Manual1 Ad Code

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।

Manual7 Ad Code

গাজায় ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের মিসরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code