প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে জরুরি বৈঠক ইরানে

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এমন খবরের পর ইরানের মন্ত্রিসভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর পাওয়ার পর সোমবার (২০ মে) ইরানের মন্ত্রিসভা একটি জরুরি বৈঠকে বসে। যার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজনকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার বলেছেন, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে তাকালাম, তখন দেখলাম হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে। ইরানি কর্তৃপক্ষ আরও বলছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) একটি দুর্ঘটনাস্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code