জাতীয় সমাজতান্ত্রিক দল – জে এস ডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,স্ত্রী ও ছেলেকে জেএফকেতে অভ্যাথনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ জাতীয় সমাজতান্ত্রিক দল – জে এস ডি’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ব‍্যক্তিগত সস্ত্রী ও ছেলেসহ এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। গত ১৮ জুন ২০২৪, মংগলবার,বিকাল ৫:৩০ মিনিটে তিনি স্ত্রী ও ছেলেসহ নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে জে এস ডি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে সামছু উদ্দিন আহমেদ শামীম তাগের অভ‍্যর্থনা জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল – জে এস ডি’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্ত্রী ও ছেলেসহ তাঁর এ ব‍্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্রে মাসাধিকাল অবস্থান করবেন। এ সময়ে তিনি নিউইয়র্ক, নিউজার্সী, প্লোরিডা, বাহামাস, টেক্সাস, ওয়াশিংটন, ম‍্যারিল‍্যান্ড ও ভেরজেনিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ করার পাশাপাশি দলের নেতা – কর্মী, শুভাকাঙ্খী এবং কমিউনিটির সাথে মতবিনিময় করবেন এবং আত্মীয় – স্বজন, বন্ধু – বান্ধবদের সাথে দেখা করবেন। যুক্তরাষ্ট্র অবস্থানকালীন সময়ে তার সাথে যোগাযোগের ফোন নাম্বার ৯২৯– ৭০৮ – ৬৪৯৬ এবং হোয়াটস্এপ নাম্বার ৮৮-০১৯১-৭৭৯-৫৯৬৭ এ যোগাযোগ করুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code