আবু সাঈদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশজুড়ে যেভাবে অভিযান চলছে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেয়া দেয়া হয়েছে। সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে পুলিশের গুলি আবু সাঈদের দেহে লাগে।

তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইর-এ পুলিশ দাবি করেছে, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাঈদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের ওপর দায় চাপানো হচ্ছে।

Manual7 Ad Code

যদিও ১৬ই জুলাই আবু সাঈদ গুলিতে নিহত হবার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিলো। পরে ১৮ ও ১৯শে জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো, যার জের ধরে ১৯শে জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিলো কর্তৃপক্ষ।

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছিলো তাতে দেখা যায় তিনি দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুঁড়ছে। এক পর্যায়ে মি. সাঈদ গুলিবিদ্ধ হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

যদিও এফআইআরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন যে “বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়”।

Manual3 Ad Code

এই এফআইআরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

ওই কর্মকর্তা এ নিয়ে বিবিসির সাথে কথা বলতে রাজী হননি। তবে এফআইএর দায়েরের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি ‘মামলা করেছেন কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার তথ্য যাচাই করে দেখবেন’।

যদিও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা একটি তদন্ত কমিটি কাজ করছে এবং তাদের দু সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা। -সুত্র : বিবিসি বাংলা

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code