বি১৯’র প্রাদুর্ভাব, সতর্কতা জারি সিডিসির

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ২০২৪ সালের শুরু থেকে ৫-৯ বছর বয়সী শিশুদের মধ্যে পারভোভাইরাস বি১৯-এর কারণে সৃষ্ট অত্যন্ত সংক্রামক শ্বাসযন্ত্রের রোগে ৪০% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল সিডিসির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২২-২০২৪ সময়কালে এই বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার ছিল ১৫ শতাংশ, যা ২০২৪ সালের জুনে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে।
পারভোভাইরাস বি১৯ মূলত শ্বাসযন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং হালকা জ্বর, মাথাব্যথা, গিঁটে ব্যথা এবং ত্বকে র‍্যাশের মতো লক্ষণ সৃষ্টি করে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা যাদের দীর্ঘমেয়াদি রক্তজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এই ভাইরাস গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code