জেলেনস্কিকে মোদির তাগিদ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার কিয়েভে অনুষ্ঠিত বৈঠকে তিনি বন্ধুত্বপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধকালে প্রথমবার মোদির কিয়েভ সফরে দুই নেতার মধ্যে বৈঠকের সময় মোদি এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটিই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর। এই সফর এমন সময় অনুষ্ঠিত হলো যখন রাশিয়া ধীরগতিতে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ সীমান্ত পেরিয়ে রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালাচ্ছে। মস্কোতে গত মাসে মোদির সফরকে কিয়েভের পক্ষ থেকে সমালোচনা করা হলেও মোদি ইউক্রেনে শান্তির বার্তা নিয়ে এসেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শিগগিরই আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code