সবজির দাম বেড়েছে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও কাঁচাবাজারে পণ্যের দামে কোনও পরিবর্তন নেই। কয়েকটি ছাড়া সব সবজির দাম রয়েছে আগের মতোই। ইতোমধ্যে যেসব সবজির দাম বেড়েছে সেগুলো বন্যার কারণে বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। তাছাড়া মাছ, মাংসসহ মুদি দোকানের পণ্যের দামও রয়েছে গেলো সপ্তাহের মতোই।

Manual4 Ad Code

তবে বন্যার প্রভাব পেঁয়াজের বাজারে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দুই-একদিন পরেই তা বোঝা যাবে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে বাজারে ডিমের দাম বাড়ছে। দাম বেড়ে যাওয়া নিয়ে বরাবরের মতো পাইকারি ব্যবসায়ীদের দিকেই আঙুল তুলেছেন খুচরা ব্যবসায়ীরা।

রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায় আজকের বাজার দর। গত সপ্তাহের তুলনায় আজ কিছু পণ্য ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামই রয়েছে অপরিবর্তিত।

Manual3 Ad Code

টমেটো ১৩০ টাকা থেকে ১৬০ টাকায়, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, কালো গোল বেগুন ১২০ টাকা, শসা ৬০-৭০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করলা ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটোল ৪০-৮০ টাকা,  চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা মরিচ ২৮০-৩২০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩৫-৪০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ২৫ টাকা করে।

Manual7 Ad Code

News:S

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code