সকালে ঝটপট বানিয়ে ফেলুন ওটস আর ডিমের নাস্তা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সুস্থতার জন্য সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। দিনের প্রথম খাবারে প্রোটিন ও পুরো খাদ্যশস্য রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সকালের সময়টা এমনিতেই তাড়াহুড়ার সময়। পুষ্টিকর ও ঝটপট নাস্তার জন্য ওটস এবং ডিমের একটি আইটেম বানিয়ে ফেলতে পারেন। খুব কম সময়ে নাস্তাটি বানিয়ে ফেলা যায়। রেসিপি জেনে নিন।

Manual8 Ad Code

১ কাপ ওটস ভিজিয়ে রাখুন ১ কাপ দুধে। ৫ মিনিট পর এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও মোজারেলা চিজ। সামান্য চিলি ফ্লেকস মিশিয়ে প্যানে বাটার গরম করে দুই দিক ভেজে নিন। অনেকটা অমলেটের মতো হবে এটি ভাজার পর। খেয়ে নিন গরম গরম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code