চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে সুলিভানের বিরল বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউক্সিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বেইজিংয়ে বিরল বৈঠক করেছেন। তার তিন দিনের এই সফরের লক্ষ্য ছিলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা। বৃহস্পতিবারের বৈঠকে সুলিভান তাইওয়ান প্রণালিতে স্থিতিশীলতা, দক্ষিণ চীন সাগরে মুক্ত নৌযান চলাচলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে চীনের সহায়তা এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

তাইওয়ান ইস্যুতে জেনারেল ঝাং উল্লেখ করেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানের স্বাধীনতা একটি রেড লাইন, যা অতিক্রম করা যাবে না। তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা একসঙ্গে থাকতে পারে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঝাং বলেন, চীন দাবি করেছে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে। তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করতে হবে এবং তাইওয়ান সম্পর্কিত মিথ্যা ধারণা প্রচার বন্ধ করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code