পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী ১২৬টি দেশের মতো বাংলাদেশও এই সুবিধা পাবে। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।

Manual6 Ad Code

সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজ করা, সরাসরি প্লেনের ফ্লাইট চালুসহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছেন।

Manual4 Ad Code

বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে দুই জন অভিমত প্রকাশ করেন।

Manual6 Ad Code

হাইকমিশনার গত ১৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা দেখা গেছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। এছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code