সিলেটে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সিলেট অনলা্ইন ডেস্ক:

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মুহিবুল হক নামে এক ইমামের মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) জুমার নামাজের পর ইমামতি থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। জুমার নামাজের পরই এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি চিরদিনের জন্য বিদায় নেন।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট পৌরসভার লালারচক গ্রামের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জের সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক।

Manual7 Ad Code

শুক্রবার শেষ জুমার নামাজ ওই মসজিদে পড়ার জন্য খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তখন তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ মজনু। তিনি জানান, তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code