প্রযুক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual6 Ad Code

লেবাননে পেজার এবং ওয়াকি-টকি ব্যবহার করে সংঘটিত বিস্ফোরণগুলো বৈশ্বিক প্রযুক্তি পণ্য সরবরাহ নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে সরকার বা অন্যান্য পক্ষের হস্তক্ষেপের ঝুঁকি নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধরনের প্রযুক্তি পণ্যের অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা ভবিষ্যতের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

Manual2 Ad Code

বিশ্লেষকরা জানিয়েছেন, প্রযুক্তি কোম্পানিগুলো এই ঘটনাকে তারদের সরবরাহ নেটওয়ার্ক সুরক্ষার গুরুত্বের ওপর বড় ধরনের হুমকি হিসেবে দেখছে। এই হামলা সাধারণ জনগণের প্রযুক্তির প্রতি আস্থা কমাতে পারে বলেও মনে করছেন তারা।

Manual6 Ad Code

যেকোনও কোম্পানি যারা ফিজিক্যাল ডিভাইস তৈরি বা বিক্রি করে, তারা এখন তাদের সরবরাহ নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকবে, বলেছেন কর্নেল টেক এবং কর্নেল ল স্কুলের ডিজিটাল ও তথ্য আইনের অধ্যাপক জেমস গ্রিমেলম্যান।

‘তারা সম্ভবত অতিরিক্ত সুরক্ষা এবং যাচাই করার কথা ভাববে, যাতে ভবিষ্যতে এমন পদক্ষেপগুলোকে সনাক্ত এবং প্রতিরোধ করা যায়।’

ইসরায়েল এর আগেও এই ধরনের হামলায় জড়িত ছিল। ১৯৯৬ সালে হামাস বোমা প্রস্তুতকারক ইয়াহিয়া আয়্যাশকে একটি বিস্ফোরক যুক্ত মোবাইল ফোন ব্যবহার করে হত্যা করা হয়েছিল। তবে, লেবাননে সম্প্রতি সংঘটিত হাজার হাজার ডিভাইসের বিস্ফোরণ ছিল নজিরবিহীন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code