৯ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual2 Ad Code

ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কথা কারও অজানা নয়। দুই দেশের এমন নেতিবাচক সম্পর্কের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানি সিনেমার প্রদর্শনী। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ৯ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে উঠছে পাকিস্তানি সিনেমা।

আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সবশেষ ২০১৫ সালে ভারতে মুক্তি পেয়েছিল পাকিস্তানের ‘বিন রোয়ে’ সিনেমাটি।

ভারতে দ্য লিজেন্ড অব মওলা জাট মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিনেমার পরিচালক বিলাল লাশারি, অভিনয়শিল্পী ফাওয়াদ ও মাহিরা। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে, এখনো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায়, নিশ্চয়ই তাঁরাও অনুভব করতে পারবেন, এই সিনেমার জাদু। এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে।’

Manual5 Ad Code

২০২২ সালে মুক্তি পেয়েছিল দ্য লিজেন্ড অব মওলা জাট। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। ফাওয়াদ ও মাহির দুজনেই ভারতের পরিচিত মুখ।

Manual2 Ad Code

দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করার। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। এ ছাড়া আনুশকার সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

দ্য লিজেন্ড অব মওলা জাট সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে।

পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code