আমার ভয় হয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

নুসরাত ফারিয়া অনেকটাই শব্দহীন হয়ে আছেন। তবে তাকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে চর্চার কোনও কমতি নেই, যার বেশিরভাগ নেতিবাচক।

Manual4 Ad Code

যদিও এসব বিষয়ে তার কোনও মন্তব্য মেলেনি। তবে বৃহস্পতিবার বিকালে তিনি নিজের ভেতরের কিছু অনুভূতি ভাগ করে নিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। যেটি দেখে অনেক অনুসারী মনে করছেন, গায়িকাকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান গুঞ্জনেরই প্রতিক্রিয়া এটি।

ফারিয়া খুব হতাশা ব্যক্ত করেন। যেমন হতাশ তাকে সচরাচর পাওয়া যায় না। তিনি ভীতি প্রকাশ করে বলেন, ‘মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই প্রখর, আমার ভয় হয়। দিন দিন ভালো-মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে।’

Manual8 Ad Code

এরপরই আরেকটু খোলসা করেন, কেন এমন মন্তব্য করেছেন ফারিয়া। বলেন, ‘প্রতিনিয়ত যা দেখছেন, তা কতটুকু সত্যি আর মিথ্যা, এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না। চলুন, মস্তিষ্কটাকে সিন্দুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে, মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code