নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual2 Ad Code

নেপালে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন হয়েছে। প্রধান সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে যোগাযোগ। ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। কর্মকর্তাদের বরাতে শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অধিকাংশ মৃত্যুই রাজধানী কাঠমান্ডু উপত্যকায় হয়েছে। সেখানে ৪০ লাখ মানুষের বসবাস। বন্যার কারণে সেখানে যানবাহন চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানিয়েছেন, বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৬৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয়ের এই দেশটির অধিকাংশ নদীর পানি উপচে তীরবর্তী এলাকার সড়ক, সেতু ও বাড়িঘর প্লাবিত হয়েছে। সেখানে ২০০ মিলিমিটারেরও (৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code