আনন্দঘন পরিবেশে লন্ডনে অনলাইন চ্যানেল ইউকেবিডি টিভির চতুর্থ বার্ষিকী উদযাপিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: আনন্দঘন পরিবেশে বৃটেনের কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে
ইউকে বিডি টিভির চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) এর  পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, কেমডেন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্টে জাতীয় সঙ্গীত ও কেক কেটে অনুষ্ঠান ঊদ্ভোধন করেন টিভি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও উপস্তিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী,
বিশিষ্ট ব্যাবসায়ী সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জুছনা ইসলাম, কাউন্সিলার  মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, জেসমিন চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান – ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সহসভাপতি অধ্যাপক  সাজিদুর রহমান, ট্রেজারার এসকে এম আশরাফুল হুদা, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল বাছির, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া,  শামীম আশরাফ, মোস্তফা কামাল মিলন, হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন, কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, ড. আনিছুর রহমান, এম আলিম উজ্জামান, শেখ নুরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার,ও  আব্দুল মালিক, গিয়াস আহমেদ, সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিম সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা  জানান।

ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ, মতিউর রহমান তাঁজ, সহ অন্যান্য শিল্পী বৃন্দ, গান পরিবেশন করে হল-ভর্তি দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়া ও নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময় বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে দৃঢ়তার সাথে উল্লেখ করে তিনি ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

আমন্ত্রিত অতিথি বক্তাগণ অনলাইন ইউকে বিডি  টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ও বৃটেনের কমিউনিটির কল্যাণে আগামী দিনেও আরো জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। প্রতিবছরের মতো এবারও ইউকে বিডি টিভির  জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ, কলকাতা ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।যা অনুষ্ঠান চলাকালে ডকুমেন্টারিতে প্রদর্শিত হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code