দুই দিনে বাফুফের আয় সাড়ে ১০ লাখ টাকা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আগামীকাল শনিবার। তার আগে প্রথম দুই দিনেই বাফুফে মোট ৩০টি ফরম বিক্রি করেছে। যা থেকে ফুটবল ফেডারেশনের আয় ১০ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সভাপতি পদে দুটি ও সদস্য পদে তিনটি মনোনয়নপত্র বিক্রি করে বাফুফে। প্রথম দিন সেই সংখ্যাটা ছিল ২৫। যেখানে সদস্য পদের ফরম বিক্রি হয় ২০টি। আর সিনিয়র সহসভাপতি একটি এবং সহসভাপতি পদের চারটি।

Manual3 Ad Code

মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার পর দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই করা হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এবার সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

Manual5 Ad Code

মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীরা:

Manual2 Ad Code

সভাপতি: তাবিথ আউয়াল ও এ এফ এম মিজানুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান।

সহসভাপতি: ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরিফ, নাসের শাহরিয়ার জাহেদী ও ফাহাদ করিম।

সদস্য: তাসমিয়া রেজওয়ানা বিন্তি, সাখাওয়াৎ হোসেন ভুঁইয়া শাহীন, ইয়াকুব আলী, ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, মাহফুজা আক্তার কিরণ, হাজি টিপু সুলতান, আ ন ম আমিনুল হক মামুন, ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিৎ দাস রুপু, মানস চন্দ্র দাস ধলু, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদা খাতুন, আমের খান, মোহাম্মদ এখলাছ উদ্দিন, মঞ্জুরুল করিম, শফিকুল আজম ভূইয়া ও শরিফ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code