বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago
Screenshot

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় গতকাল  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা শামসুল আলম বকুল জানান, জামাল ভাই শেষ সময়ে কানাডার ক্যালগেরি শহরে ছেলের কাছে ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ক্ষণিকের জন্য অবস্থা ভালো হলেও শেষ অবধি রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সময় আজ বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি। জামালউদ্দিন টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন তিনি। এরপর ১৯৯৭ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে আরেকটি নাট্যদল গড়ে তোলেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code