রাশিয়ার ছোড়া ৫১টি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual7 Ad Code

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ছোড়া ১৩৬টি ড্রোনের মধ্যে ৫১টি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সেগুলো দেশটির ১৪টি অঞ্চলের একাধিক স্থানে ধ্বংস করা হয়। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

ইউক্রেনের বিমানবাহিনী আরও জানায়, বাকি ২০টি ড্রোন এখনও ইউক্রেনের আকাশে রয়েছে। অবশিষ্ট ৬০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিখোঁজ।

হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তেরনোপিলের একটি শিল্প-কারখানায় আগুন ধরে যায়। কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সামরিক প্রশাসন। আগুন নেভাতে কাজ করেছিল ৪৬ জন দমকলকর্মী ও ১২টি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code