উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ সন্ধ্যায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ছে। নতুন করে পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন।রোববার ( ১০ নভেম্বর) সন্ধ্যায় তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকারে ইতিমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।

Manual1 Ad Code

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code